তামিলনাড়ুর দুটি স্কুলে বোমাতঙ্ক! ইমেল ও ভুয়ো ফোন করে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয় স্কুলগুলোকে।খবর পেয়ে দ্রুত দুটি স্কুলে পৌঁছয় পুলিশ ও বোম্ব স্কোয়াড।রবিবার পিএসবিবি স্কুলে ইমেল করে ও সোমবার সকালে কাঞ্চিপুরমের স্কুলটিতে ভুয়ো ফোন করে হুমকি দেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ।খোঁজাখুঁজির পর কোনও বিস্ফোরক উদ্ধার করা হয়নি।
গত ফেব্রুয়ারি মাসেই চেন্নাইয়ের বহু স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। অন্তত ১৩-১৪টি স্কুলে ইমেল করে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। ফের এক মাসের মধ্যে এবার তামিলনাড়ুর দুটি স্কুলেও বিস্ফোরণের হুমকি দেওয়া হল।







