চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের স্তম্ভ। গতবার চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের হয়ে ৬৭২ রান করেছিলেন ১৬ ম্যাচে । সেই নিউজিল্যান্ডের তারকা ডেভন কনওয়েকে নিয়ে আচমকাই উত্কণ্ঠায় সিএসকে।
আইপিএলের শুরুর দিকে আঙুলের চোটের জন্য হয়তো খেলতে পারবেন না তারকা ব্যাটসম্যান । নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে । দ্বিতীয় টেস্ট ম্যাচ ক্রাইস্টচার্চে হবে । সেই ম্যাচেও ডেভন কনওয়ে খেলতে পারবেন না । বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙেছে তাঁর। তাঁর হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হচ্ছে।
এর অর্থ, কনওয়ে আইপিএলের শুরুর দিকে খেলতেই পারবেন না । আইপিএলশুরু হচ্ছে ২২ মার্চ। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়নর। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর সামাসামনি চেন্নাই সুপার কিংস। অর্থাত্, আইপিএলের প্রথম দিনই ধুন্ধুমার খেলা । এক দিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সিএসকে। অপর দিকে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসির আরসিবি। সেই ম্যাচেখেলার কোনও সম্ভাবনাই নেই কনওয়ের । এছাড়াও , এপ্রিল মাসেও তিনি ফিট হয়ে উঠবেন বলে কেউই মনে করছেন না।
বলা হচ্ছে, সেরে উঠতে কনওয়ের মে মাস হয়ে যাবে। সেক্ষেত্রে আইপিএলের শুরুর দিকে কিউয়ি তারকা খেলতেই পারবেন না । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সমস্যা হওয়ার কথা নয় কনওয়ের। জুন মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ । এবারের বিশ্বকাপ হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে । তার আগে ফিট হয়ে যাওয়ারই কথা কনওয়ের। কনওয়ে আইপিএলেও শেষ পর্বে মাঠে নেমে পড়তে পারেন।







