ভারত সিরিজ জিতে গিয়েছে । ধর্মশালায় পঞ্চম টেস্ট সিরিজ নিয়মরক্ষার হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভিষন গুরুত্বপূর্ণ ফাইনালে ওঠার জন্য । কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে এই ম্যাচ ঘিরেই । বৃষ্টি নয়, ধর্মশালায় টেস্ট চলাকালীন বরফ পড়তে পারে তার পূর্বাভাস রয়েছে। নামমাত্র থাকবে তাপমাত্রা।
এই জন্য সমস্যায় পড়তে পারেন ক্রিকেটারেরা।
একটি দৈনিক রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধর্মশালার ১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে । -৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে । বৃহস্পতি, শনি ও সোমবার বরফ পড়ার পূর্বাভাস রয়েছে। বাকি দিনগুলিতেও বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে সারা দিন ধরেই । রোদ ওঠার সম্ভাবনা প্রায় নেই বলেই চলে । এই পরিস্থিতিতে সংশয় আছে খেলার পরিবেশ থাকবে কি না তা নিয়ে।
এখনও মোহালিতে রয়েছে ভারত এবং ইংল্যান্ড দুই দলই । তারা সেখানেই অনুশীলন করছে । বেশ ঠান্ডা মোহালির আবহাওয়া । তবে আরও খারাপ ধর্মশালার পরিস্থিতি । দৃশ্যমানতার উপরেও অনেক কিছু নির্ভর করছে। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা এই বিষয়ে কিছু বলেনি হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা ।
সুনীল গাওস্কর মনে করছেন ধর্মশালার পরিবেশ ইংল্যান্ডের বেশি সুবিধা করবে । ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘সিরিজ জিতলেও ধর্মশালা টেস্ট হালকা ভাবে নেওয়া উচিত নয় ভারতের। কারণ, ওখানকার পরিবেশ ইংল্যান্ডের পরিবেশের মতো। হাওয়ায় সুইং করবে বল। ওরা মনে করবে, নিজেদের দেশে খেলছে। তাই জিততে হলে ভারতকে আরও ভাল খেলতে হবে।’







