খেলাধুলা

টেস্টের আবেগ আইপিএলে ! সমর্থকদের সাদা জার্সি সমস্যার ফেলবে না তো বিরাটকে ?

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। তারপর আজ প্রথমবার দর্শকদের মুখোমুখি হবে চিন্নস্বামীতে । যাকে অনায়াসেই বিরাটের সেকেন্ড হোম বলা যায় । প্রতিটি আরসিবি সমর্থকদের বিরাট শুধুই ক্রিকেটার নন , তিনি ইমোশন , তিনি ভালোবাসা । এখনো অব্দি একটি আইপিএল ট্রফিও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ঘরে না এলেও , আরসিবি প্রতি লয়াল তার সমর্থকরা । বেঙ্গালুরু অনুগামীরা নিজের বিন্দুমাত্র সমর্থন সরান নি বিরাটের থেকে । আর আজ আরো একবার বোধ হয় প্রমাণিত হতে চলেছে সেই লয়ালটি।

ভারত পাক যুদ্ধের শঙ্কায় ১ সপ্তাহের জন্য স্থগিত রাখা হয় আইপিএল । আজ অর্থাৎ শনিবার থেকে পুনরায় শুরু হতে চলেছে আইপিএল । শনির ম্যাচে মুখোমুখি হবে কেকেআর এবং আরসিবি। যেখানে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণার পর , প্রথম বার ২২ গজের ময়দানে দেখা যাবে কিং কোহলিকে ।

বিদায়ী ম্যাচে খেলার অপেক্ষায় থাকেননি বিরাট। তাই আইপিএলের ম্যাচেই এবার বিরাটকে টেস্ট ট্রিবিউট জানানোর সিদ্ধান্ত বিরাট অনুগামীদের । বিগত কিছুদিন ধরেই স্যোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে , আজ চিন্নস্বামীতে আরসিবি এর জার্সি নয় বরং সমর্থকদের বিরাটের সাদা টেস্ট জার্সি পরে আসার আহ্বান জানানো হচ্ছে । যাতে বিরাট বিদায়ী ম্যাচ না খেললেও টেস্টকে বিদায় জানানোর বিশেষ সম্মান পান ।

কিন্তু সকল সমর্থকরা সাদা জার্সি পরলে একটা সমস্যাও রয়েছে। আইপিএল খেলা হয় সাদা বলের ক্রিকেট। টি ২০ ক্রিকেট যেহেতু সাদা বলে খেলা হয়, তাই সাইটস্ক্রিন কালো রাখা হয়। যাতে ব্যাটারদের বল দেখতে সুবিধা হয়। কিন্তু গ্যালারিতে যদি বেশিরভাগ সাদা জার্সি পরিহিত দর্শক থাকেন, তাহলে ব্যাটার-ফিল্ডার সকলেরই বল দেখতে সমস্যা হতে পারে । সাইট স্ক্রিনের আশে পাশে কেউ যদি সাদা জার্সি পরে বসে থাকেন, বল দেখতে সমস্যা হতে পারে ব্যাটারদের। কিন্তু আশা করি সমর্থকদের আবেগের সামনে , এই সমস্যা যেন খুবই ছোট হয়ে দাঁড়ায় । বিদায়ী ম্যাচ খেলতে না পারলেও , সমর্থকদের এই ভালবাসা যেনো সারাজীবন সাথে থাকে ভারতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.