বারাসাতে নরেন্দ্র মোদির জনসভায় যোগ দেওয়ার জন্য সন্দেশখালি থেকে শয় শয়ে বিজেপি কর্মীরা মিছিল করে সন্দেশখালি ঘাট পেরিয়ে ধামাখালিতে যাচ্ছেন। সেখান থেকে বাসে করে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। প্রায় ১০ বছর পর এইভাবে একসঙ্গে এত স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মিছিল করতে দেখা গেল সন্দেশখালিতে। এর আগে তৃণমূল বারবার করে দাবি করে আসতো সন্দেশখালিতে বিজেপির কোনো অস্তিত্ব নেই। বিজেপি কর্মী সমর্থকদের খুঁজে পেতে আতশ কাঁচ ব্যবহার করতে হবে। অথচ শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে মিছিল করে নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল।
বিজেপি কর্মী সমর্থকদের দাবি তৃণমূল সন্ত্রাস করে বিজেপি কর্মী সমর্থকদের দমিয়ে রেখেছিল। তাদের নানান রকম হুমকি দিয়ে রেখেছিল। যাতে তারা সংগঠন বৃদ্ধি করতে না পারে তার জন্য নানা রকম ভাবে তাদের উপর অত্যাচার চালাত।







