জেলা

কুখ্যাত দুষ্কৃতিকে পাকড়াও করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ

কুখ্যাত দুষ্কৃতিকে পাকড়াও করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ। গ্রামবাসী পুলিশ ধস্তাধস্তি ধুন্ধুমার। উত্তর দিনাজপুরের চোপড়ার কালিকাপুর এর ঘটনা। অভিযুক্তের নাম মজিবুর রহমান।

সূত্রের খবর এদিন সকাল ১১ টার সময় গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মজিবুর রহমানের সন্ধান পেতেই তাকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান।
এরপর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদেরই একাংশ বলে অভিযোগ। ঘটনায় শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরোজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.