জেলারাজনীতি

শাহজাহান পর্ব-২? কর্মাধ্যক্ষের দাপটে তোলপাড় বসিরহাট, অভিযোগ বিজেপির

বসিরহাটে ফের উঠল ‘শেখ শাহজাহান’-এর ছায়ার অভিযোগ! এ বার নিশানায় তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ও জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, একসময়ের ভ্যানচালক শাহানুর আজ কয়েকশো কোটি টাকার মালিক। তাঁর সাম্রাজ্যের বিস্তার নাকি দক্ষিণ বসিরহাট জুড়েই চোখে পড়ার মতো। প্রশ্ন তুলেছেন ববি – এত বিপুল সম্পত্তি কোথা থেকে এল?

অভিযোগের তালিকা বেশ লম্বা। বিজেপির দাবি, পাচারচক্রের কুখ্যাত নাম বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ অনুগামী শাহানুর। ভাই সাহারাপ মণ্ডল এখন পঞ্চায়েত প্রধান, ঘনিষ্ঠ গাজিও প্রধান পদে। ফলে পুরো এলাকায় এক পরিবার ও তাঁদের ঘনিষ্ঠদের আধিপত্য। অভিযোগ, জমি দখল, টেন্ডারে কাটমানি, মান্ডি সিন্ডিকেট, কালোবাজারি, এমনকি রেশন দুর্নীতিতেও সক্রিয় তাঁদের নেটওয়ার্ক।

শুধু তাই নয়, গরু পাচার থেকে ব্ল্যাকমেল—সবেতেই নাকি শাহানুরের নাম জড়িত। এলাকাবাসীর দাবি, পুলিশের একাংশও রয়েছে তাঁর ছত্রছায়ায়। ফলে প্রশাসনের চোখের সামনেই চলছে ‘সাম্রাজ্য বিস্তার’।

বিজেপি নেতা ববির বক্তব্য, “ঠিক সন্দেশখালির শেখ শাহজাহানের মতোই বসিরহাট দক্ষিণে অঘোষিত শাসক হয়ে উঠেছেন শাহানুর। রেশন থেকে রাস্তা—সব কিছুর দখল তাঁর হাতে।” ইতিমধ্যেই ইডি ও সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ববির হুঁশিয়ারি—তদন্তে দেরি হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.