নিজস্ব সংবাদদাতা : কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠ ও পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে চিফ গভর্নমেন্ট আর্কিটেক্ট, পি ডব্লিউ ডি-র বাস্তুকার, কমিশনার ও সচিব শিলিগুড়ি পুর নিগম সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক এবং পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আজ দুপুরে তারা কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম পরিদর্শন করেন। তারা গোটা মাঠ আধিকারিকদের নির্দেশ দিয়ে জানান আমাদের লক্ষ্য এই ষ্টেডিয়ামের মাঠকে খেলার উপযুক্ত করে তোলা। যাতে আগামীদিনে মানুষ আরো বেশীভাবে ষ্টেডিয়ামের দিকে আসতে আকর্ষন বোধ করেন। বিগত বছরগুলিতে এই ষ্টেডিয়ামে বহু নামকরা প্রতিযোগিতা হয়ে গেছে। যেটা আগামীতেও হবে। তাই আমাদের লক্ষ্য যাতে এই ষ্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের তৈরী করে রাখা যায়। নিজের মাঠে বড় খেলা দেখতে কার না ভালো লাগে। আমরা চাই আমাদের ষ্টেডিয়ামকে সবাই চিনুক এবং জানুক যাতে সারা পৃথিবী জুড়ে এই ষ্টেডিয়ামের সুনাম ছড়িয়ে পড়ে। ডেপুটি মেয়র এদিন অনেকক্ষন মাঠে ছিলেন। তিনিও আধিকারিকদের সাথে কথা বলেন অনেকক্ষন।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
Related Articles
Check Also
Close
-
গাইঘাটা খালের জলে তলিয়ে নিখোঁজ এক বৃদ্ধ।August 3, 2024







