জেলা

থানায় এসে এ কি বিপত্তি! এক পুলিশ কর্মীর রিভলভার থেকে গুলি ছিটকে গিয়ে লাগে মাথার পিছনে

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে থানায় গিয়েছিল এক মহিলা। সেখানে গিয়ে মর্মান্তিক পরিণতি তার। এক পুলিশ কর্মীর রিভলভার থেকে গুলি ছিটকে গিয়ে লাগে মাথার পিছনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ের একটি থানায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে।

জানা গেছে, ভুক্তভোগী ওই মহিলা আলিগড়ের বাসিন্দা। কয়েকদিন আগে পার্সপোর্ট নিয়ে একটি সমস্যায় পড়েন তিনি। এ ব্যাপারে ঘটনার দিন থানায় গিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য। থানার আধিকারিকের টেবিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। মনোজ শর্মা নামে এক সাব-ইন্সপেক্টরের রিভলবার থেকে গুলি ছিটকে গিয়ে মহিলার মাথার পিছনের দিকে লাগে।

কিছুক্ষণ পরে থানার এক পুলিশ কর্মী মনোজ শর্মা নামে ওই সাব-ইন্সপেক্টরের হাতে একটি রিভলবার দেন। সেটি পরিস্কার করার সময় রিভলবার থেকে গুলি ছুটে লাগে আর সেই গুলি ওই মহিলার মাথায় গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তাকে লুটিয়ে পড়তে দেখা গেছে।

থানার মধ্যে এই ঘটনায় উত্তর প্রদেশ পুলিশের মধ্যে পড়ে গেছে শোরগোল। অভিযুক্ত মনোজ শর্মাকে কর্তব্যের অবহেলার জন্য করা হয়েছে বরখাস্ত। সেই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে খুন সহ ভারতী দণ্ডবিধির একাধিক ধারায় একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে শুরু হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও। তদন্তে দোষী সাব্যস্ত হলে, অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন আলিগড়ের এসএসপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.