জেলা

মায়ের অবৈধ প্রেমের বলি এক নাবালক !

নিজস্ব সংবাদদাতা : হাওড়ায় মায়ের প্রেমিকের হাতেই খুন হতে হল এক নাবালকের। আট বছরের ঐ নাবালকের দেহ উদ্ধার হল পূর্ব রেলের লিলুয়া এবং বেলুড় স্টেশনের মাঝে ভট্টনগর কেবিনের সামনে ট্রেনের ফাঁকা বগি থেকে। মৃত কিশোর নদিয়ার চাপড়ার বাসিন্দা। এই ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ। তবে দেহ উদ্ধারে সাহায্য করেন নাবালকের মা নিজেই।

সূত্রের খবর, সন্তানের জন্মের কয়েক বছর পর তার বাবা বাড়ি ছেড়ে চলে যান। সেই সময় সন্তানকে বড় করতে মাদ্রাসার এক শিক্ষকের সাহায্য নেন ঐ নাবালকের মা। সেই সূত্রে দু জনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বেশ কয়েকদিন আগে, ওই মাদ্রাসার শিক্ষক আলি হাসান শেখের সঙ্গে ছেলেকে নিয়ে ঝাড়খণ্ডে চলে যান কিশোরের মা। সেখানেই একটি নার্সিংহোমে আয়ার কাজ শুরু করেন তিনি।

কয়েকদিন ধরেই ওই মহিলা আলি হাসানকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেই , তাতে সমস্যার সৃষ্টি হয়।এই বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় ওই কিশোর । সেই কিশোরকে বাইরে আবাসিক মাদ্রাসায় পাঠানোর নাম করে শনিবার রাতে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ঝাড়খণ্ডের একটি স্টেশনে নিয়ে আসে ওই মাদ্রাসা শিক্ষক। সেখানেই তাকে খুন করে ফেলে দেওয়া হয় একটি মালগাড়ির বগির ভিতরে। এই খুনে বাধা দিতেই কিশোরের মায়ের উপর হামলা করে অভিযুক্ত আলি হাসান। কোনও রকমে খুনি প্রেমিকের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে ট্রেনে উঠে পালিয়ে যান ওই কিশোরের মা।

আহত অবস্থায় ওই মহিলা বর্ধমান স্টেশনে পৌঁছে পুলিশের সাহায্য চান। সেখানেই কিশোরের মা-এর থেকে পুরো ঘটনা শুনেই ঐ মালগাড়ির খোঁজ শুরু করেন রেল পুলিশ।খোঁজ মিলতে লিলুয়ার কাছে মাল গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি শুরু হয়।সেখানেই উদ্ধার হয় কিশোরের দেহ।ইতিমধ্যেই অভিযুক্ত আলি হোসেন শেখের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঝাড়খণ্ডে তল্লাশিতে গিয়েছে হাওড়ার লিলুয়া থানার পুলিশের বিশেষ দল। কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.