জেলা

বনগাঁয় ছেলেধরা সন্দেহে ভবঘুরেকে গণপিটুনি , গুরুতর আহত অবস্থায় ভর্তি বনগাঁ মহকুমা হাসপাতালে। গ্রেপ্তার 2

গতকাল রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীতে এক ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হয় । পরবর্তীতে ভবঘুরেকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ । ভবঘুরেকে মারধোরের সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

এই বিষয়ে বনগাঁ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনীয়া বলেন…
” গতকাল রাতে আমি জানতে পেরে পুলিশকে খবর দিয়েছিলাম । পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করেছে।”

ভবঘুরে কে মারধর করা হয়েছে প্রসঙ্গে তিনি বলেন…

” মারধর করা হয়ে থাকলে ঠিক হয়নি । সাধারণ মানুষকে বলবো গুজবে কান দেবেন না। এই ধরনের কোন সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে পুলিশ প্রশাসনকে খবর দিন । আইন হাতে তুলে নেবেন না ।”

শনিবার রাতে বনগাঁ ঠাকুরপল্লী এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় তদন্ত নেমে বনগাঁ থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে।অভিযুক্ত ওই দুইজনের নাম বিশ্বজিৎ দত্ত ও তাপস ঘোষ । ধৃতদের আজ রবিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ ।এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.