দেশ

কুকুর কামড়ালে , রাজ্য সরকারকে দিতে হবে আর্থিক সাহায্য! দায়ী থাকবেন নিয়মিত রাস্তায় কুকুরদের খেতে দেওয়া ব্যক্তিরাও ! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

কুকুরের কামড়ে মৃত্যু হলে এবার থেকে পাওয়া যাবে মোটা অঙ্কের আর্থিক সাহায্য ! এমনই ভাবনা দেশের শীর্ষ আদালতের! পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতিদের বেঞ্চ জানাচ্ছে, এবার থেকে কুকুরের কামড়ে কোনো ব্যক্তির মৃত্যু হলে , প্রতিটি মৃত্যুতেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে , এমনই কিছু নির্দেশিকা জারি হতে পারে, পাশাপাশি কোনো ব্যক্তি কুকুরের কামড়ে জখম হলেও কিছুটা আর্থিক সাহায্য মিলবে ।

এই পথকুকুর সংক্রান্ত মামলাটি চলছে , বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে । মঙ্গলবার শুনানি চলাকালীনই এই ডিভিশন বেঞ্চ জানায় , “কুকুরের কামড়ে শিশু বা বয়স্কদের মৃত্যু হলে বা জখম হলে রাজ্য কর্তৃক মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দেব আমরা।”

উল্লেখ্য , যে সকল পশুপ্রেমী রাস্তায় নিয়মিত কুকুরদের খেতে দেন , কুকুরের কামড়ে কারোর মৃত্যু হলে বা কেউ জখম হলে , সেক্ষেত্রে যারা খেতে দেন , তাদেরও দায় নিতে হবে ! এমনটাই জানিয়েছে আদালত। শীর্ষ আদালতের মতে, ” কুকুরের খাবারদাতারাও দায়বদ্ধ। আপনারা বাড়িতে নিয়ে যান , নিজের কাছে রাখুন। কেন ওরা ঘুরে বেড়াবে, কামড়াবে, তাড়া করবে? কুকুরের কামড়ের প্রভাব আজীবন থেকে যায়।” এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারি , সেদিনই এই নির্দেশিকা সম্বন্ধে বিস্তারিত জানা যাবে বলে অনুমান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.