দেশরাজনীতি

বীরভূম হবে বেঙ্গালুরু আর জলপাইগুড়ি হবে জয়পুর ! বাংলার উন্নয়নের বার্তা মোদীর মুখে

শুক্রবার বাংলায় কর্মসূচি প্রধানমন্ত্রীর । দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা তার । তবে বাংলায় আসার আগে বিহারে জনসভা করেন মোদী , যেখানেও বাংলা নিয়ে কথা বলেন তিনি । বিহারের জনসভা থেকে বাংলার উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন , “জয়পুরের মতো পর্যটনে উন্নয়ন হবে জলপাইগুড়িতে।” এছাড়াও তিনি বলেন , বীরভূম গড়ে উঠবে বেঙ্গালুরুর মতন করে ।

উল্লেখ্য , আজ বাংলায় এসে নরেন্দ্র মোদী প্রথমে , বাংলার জন্য একগুচ্ছ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তারপর বিকেল পৌনে ৪টে নাগাদ রাজ্য বিজেপির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী । আনুমানিক ৪৫ মিনিট ধরে এই সভা চলার কথা রয়েছে ।

উল্লেখ্য , প্রধানমন্ত্রীর বঙ্গসফর নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেও ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । তবে সমাজ মাধ্যমে গতকালই বাংলায় আসা নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী । তবে রাজনৈতিক মহলে জোর চর্চা , ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে মোদীর আগমন রাজ্য রাজনীতিতে বড় চমক আনতে পারে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.