মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রধান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বিশ্বে আলোড়ন পরে গেছে। এমনকি ট্রাম্প ক্ষমতায় আসায় চিন্তার ভাঁজ পরেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের কপালে। এরই মধ্যে ভারত আমেরিকার সম্পর্ক আরো দৃঢ় করতে ফোনালাপের পর সেই দেশে পাড়ি দিচ্ছেন নরেন্দ্র মোদি।
আমেরিকায় জো বাইডেনের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চারিদিকে সাড়া ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রধান রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আগেই বিশ্বজুড়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। আমেরিকার সঙ্গে সবসময় ভারত চেষ্টা করেছে যখন সম্পর্ক ভালো রাখা যায়। বিশেষভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জো বাইডেনের থেকে বেশি ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো।
দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার গঠনের পর ফোনে আলাপচারিত সারেন ট্রাম্প ও মোদি। ভারতের প্রধানমন্ত্রী ফোনেই ট্রামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। পাশাপাশি দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন। এরপরই ট্রাম্প ঘোষণা করেন আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে আমেরিকায় আসতে চলেছেন নরেন্দ্র দামোদর মোদি। পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে বিশেষ সিদ্ধান্ত হতে পারে বলে বার্তা দিলেন আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান।







