ক্রাইমদেশ

ধর্মগুরু হিসাবে পরিচয় দিয়ে যৌন হেনস্থা ইনস্টিটিউটের ছাত্রীদের। পলাতক অভিযুক্ত

চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথি- একজন ধর্মগুরু নামে পরিচিত,তার বিরুদ্ধে একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বেশ কয়েকজন ছাত্রীর উপর যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে। দিল্লি পুলিশ সেই ধর্মগুরুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিশেষ নজরদারি সত্ত্বেও পলাতক অভিযুক্ত । ৪ আগস্ট বসন্ত কুঞ্জ উত্তর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত, ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সদস্য ছিল। তদন্তের সময়, শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের EWS স্কলারশিপের অধীনে ৩২ জন মহিলা PGDM (পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট) ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়েছিল। যার মধ্যে ১৭ জন অভিযোগ করেছেন যে পার্থ অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, অশ্লীল বার্তা পাঠিয়েছেন এবং শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন।

তদন্তকারীরা ইনস্টিটিউটের বেসমেন্টে একটি ভলভো গাড়িও খুঁজে পান যার একটি জাল নম্বর প্লেট ছিল- ৩৯ UN ১ যা পার্থর গাড়ি বলে অভিযোগ করা হয়েছে। ২৫ আগস্ট আরেকটি এফআইআর দায়ের করা হয়েছিল এবং গাড়িটি জব্দ করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযুক্ত তখন থেকেই পলাতক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.