পশ্চিমবঙ্গ সরকার এবার উৎসবের দিনগুলোতে আরও বেশি সতর্ক পদক্ষেপ নিতে চলেছে। এ বছর , দুর্গাপুজোর চতুর্থী থেকেই চালু থাকবে নবান্নের বিশেষ কন্ট্রোল রুম। ওই দিন থেকেই যেকোনও ঘটনা বা দুর্ঘটনার কথা (০৩৩) ২২১৪৩৫২৬ হেল্পলাইন নম্বরে ফোন করে জানানো যেতে পারে।
২০২৩ সালের দুর্গাপুজোয় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এবং কালীপুজোয় ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। এছাড়াও ছটপুজোর জন্য ১৯ ও ২০ নভেম্বর এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে।
এই কন্ট্রোলরুম নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টারেও খোলা হবে। প্রতিদিন দুটি শিফটে চালানো হবে এই কন্ট্রোলরুম। সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলবে কন্ট্রোলরুম। প্রতিটি শিফটের একজন করে ডব্লুবিসিএস অফিসার নেতৃত্বে থাকবেন।







