বর্তমানে করণ জোহর তার নতুন মুভি ‘রকি অর রানিকি প্রেম কাহিনী’র সাফল্য উদযাপন করতে ব্যস্ত। তবে এই সিনেমাটিকে ও সবাই স্বজনপ্রীতির (nepotism) শিকার বলছেন। আলিয়া ভাটের সঙ্গে আবারও কাজ করার কারণে, সমালোচিত হয়েছে
করণ ।
সূত্রে খবর, তিনি বলেছেন, ” আমি কোনও কিছুর জন্য ক্ষমাপ্রার্থী নই। যাদের নামে খারাপ কথা বলেন তাদের কিছুই হবেনা। যারা বলবে তাদেরই হবে। আমি উঠছি।আমি তাকেই কাস্ট করব যাকে আমার যোগ্য মনে হবে। আলিয়া আমার প্রথম সন্তান। আমি সব সময় তাকে প্রকাশ্যে ভালোবাসি। সে আমার জীবনের একটি অংশ। এবং আপনারা আমাকে যা খুশি বলতে পারেন”।
আলিয়া ভাট এবং রণবীর সিং রকি অর রানি কি প্রেম কাহিনী সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। দুজনেই ভিন্ন জায়গা থেকে আসার পরও একে অপরের প্রেমে পড়েছিল রকি রন্ধাওয়া এবং রানী চ্যাটার্জী । এমনকি তারা তাদের প্রমাণ করার জন্য, দুজনের পরিবার ও বদল করেন। যে বিষয়টি দর্শকরা খুব পছন্দ করেছে। এমনকি বক্স অফিসে দারুন সাফল্য লাভ করেছে সিনেমাটি।







