বিনোদন

বিশেষ প্রতিবেদন: জন্মদিনে ফিরে দেখা নুসরাত জাহান

বাংলা সিনেমা জগতে তারকাদের মধ্যে বেশ উল্লেখযোগ্য তারকা হলেন নুসরাত জাহান। অন্যান্য তারকাদের থেকে কোন অংশে কম নন তিনি। তাঁর অনুরাগীর সংখ্যাও বহুল। অনেকে আবার তাঁকে ছকভাঙ্গা আধুনিকার তকমা দিয়েছেন।

১৯৯০ সালের ৮ই জানুয়ারি জন্মগ্রহণ করেন অভিনেত্রী।
তিনি জীবনে বহু ওঠা পড়ার দেখেছেন। ২০১০ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। এরপরেই মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০১১ সালে ‘শত্রু’ ছবিতে আত্মপ্রকাশ ঘটে তাঁর। সেই সময় ভবানীপুরের এক কলেজে পড়তেন তিনি। অভিনেতা দেবের বিপরীতে কাস্ট করা হয় ‘খোকা ৪২০’ ছবিতে। ‌ এরপরি যেন তার ক্যারিয়ারের মোড় ঘোরে , একের পর এক ছবির অফার পেতে শুরু করেন তিনি। ‘খিলাড়ি’, ‘যোদ্ধা: দ্য ওয়ারিয়ার’, ‘জামাই ৪২০’, ‘হরহর ব্যোমকেশ’, ‘পাওয়ার’-এর মতো কর্মাশিয়াল ছবিতে অভিনয় করেন তিনি।
এরপর ২০১৯ সালে সম্পূর্ণ মোড় ঘুরে যায় নুসরাত জাহান এর। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ হন তিনি। সেই থেকে এখনও পর্যন্ত তিনি ক্ষমতায়।

জীবনে প্রেম এসেছে একাধিকবার। কিন্তু তাঁর ব্যক্তিজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। প্রথমে তুরস্কে কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন। সেই বিয়েকে তিনি ভারতীয় আইন অনুযায়ী স্বীকৃতি দেননি। এক দিন হঠাৎই ঘোষণা করেন তিনি বিবাহিত নন। নিখিলের সঙ্গে কেবলই লিভ টুগেদার করেছেন। এদিকে সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় তিনি নিজেকে বিবাহিতার পরিচয়ই দিয়েছিলেন। রাজনৈতিক মহল তোলপাড় হয়। তারই মধ্যে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয়। এবং তাঁরই সন্তানকে জন্ম দেন নুসরত। অভিনেত্রীর জীবন খোলা পাতার মতো।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনেত্রী নুসরাত জাহান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.