নিজস্ব সংবাদদাতা : পরিচালক কর্ণ জোহরের পরিচালনায় ‘ রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তি পাবার পর তিনি এক অন্যরকম চর্চা মহলে পৌঁছে গিয়েছিলেন। এই ছবিটির পর তার মুভি কেরিয়ার যেন নতুন করে শুরু হয়েছে। ‘ ‘নিখোঁজ ‘ নামে একটি সিনেমায় স্বস্তিকার সাথে টোটা জুটি বেঁধেছেন। এই মুহূর্তে তিনি ব্যস্ত মিমির সঙ্গে সিনেমা করতে। কিন্তু তালিপাড়ার অন্দরমহল থেকে শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই এক নতুন নায়িকার সাথে জুটি বাঁধছেন অভিনেতা টোটা। এবার বড় পর্দায় টোটার সঙ্গে থাকছেন রাইমা সেন।
মিমির সঙ্গে করা ওয়েবসাইটির শেষ হবার পরই, অন্য একটি সিনেমাতে টোটা-রাইমা জুটি ছাড়াও দেখা যাবে শান্তনু মহেশ্বরীকে। এছাড়াও সঙ্গে আছে অঙ্গনা রায়।এই নতুন ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রতীম দাশগুপ্ত। তবে শুটিং ফ্লোরে যেতে এখনও ঢের দেরি।
বর্তমানে টোটার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। তার অভিনয় নিয়ে রীতিমত চারপাশে হইচই পড়ে গিয়েছে।কর্ণের ছবিতে রণবীর সিংহ এবং টোটার কত্থকের যুগলবন্দি দেখে মুগ্ধ দর্শক। এমনকি, টোটা-স্বস্তিকা জুটিও বেশ প্রশংসিত হয়েছে। এ বার চন্দ্রাশিস রায় পরিচালিত মিমি, টোটা জুটিকে দেখার অপেক্ষায় দর্শক। এই নতুন সিরিজ়ের বিষয়বস্তু সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি।







