বিনোদন

ফের রনং দেহি রূপে কয়েল! প্রকাশ্যে ‘মিতিন, একটি খুনির সন্ধানে’ সিনেমার প্রথম পোস্টার

টলিউড ইন্ডাস্ট্রির মেগা বৈঠকে স্থির হয়েছে ২৫ সালের বড়দিনে বড় পর্দা কাঁপাবে বাংলার তিনটি সিনেমা। যার মধ্যে অন্যতম হলো ট্রলিকুইন কোয়েলের মিতিন মাসে ফ্রাঞ্চাইজের তৃতীয় সিনেমা। এবার প্রকাশ্যে এলো ‘মিতিন, একটি খুনির সন্ধানে’ সিনেমার প্রথম পোস্টার।

টলি কুইন কোয়েল মল্লিককে ক্যারিয়ারের শুরু থেকেই দেখা গিয়েছে তাকে এক্কেবারে কোর কমার্শিয়াল সিনেমায় পর্দা কাঁপাতে। তবে পরবর্তীতে স্বাদ বদল করে পর্দা কাঁপিয়ে ছিলেন ‘অরুন্ধতী’ সিনেমায়। এরপর থেকেই তাকে দেখা যায় বিভিন্ন সময়ে ভিন্ন চরিত্রে পর্দায় আসতে। সম্প্রতি অভিনেত্রী বেশ সাফল্য পেয়েছেন স্বার্থপর সিনেমার মাধ্যমে। এমনকি বর্তমানে মিতিন মাসের ফ্রাঞ্চাইজে একের পর এক সিনেমার মাধ্যমে বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে চলেছেন অভিনেত্রী কোয়েল। ২০১৯ সালে প্রথম ‘মিতিন মাসি’ সিনেমায় প্রথম অ্যাকশন লুকে সকলের নজর কেড়েছিলেন নায়িকা কোয়েল।

এরপর ২০২৩ সালে এই প্রাণ চায়ের দ্বিতীয় সিনেমা জঙ্গলে মিতিন মাসি সিনেমার মাধ্যমে বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলেছিলেন। এবার ২৫শে ফের পর্দায় আসতে চলেছে মিতিন মাসি। যা নিয়ে চারিদিকে শোরগোল পরে গেছে। এবারও রহস্য উন্মোচনে রনং দেহি অবদারে আসতে চলেছেন অভিনেত্রী। এবার প্রকাশ্যে এলো এই সিনেমার প্রথম পোস্টের। যেখানে সামনে এসেছে নায়িকার প্রথম লুক। সেখানে দেখা দেখা গিয়েছে অভিনেত্রী কোয়েলকে চোখের চশমা, পরনের সাদামাটা শাড়ি ও হাতে বন্ধুক। যা সকলের নজর কেড়েছে তা বলাই বাহুল্য। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়তে চলেছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ি সহ একাধিক তারকা। যার পরিচালনায় রয়েছেন অরিন্দম শীল। এবার ফের পর্দায় এই চরিত্রে কোয়েল মল্লিককে অ্যাকশন করতে দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.