গাঁটছড়া ধারাবাহিকের মাধ্যমে প্রথম থেকেই উঠে এসেছে তিন জোড়া জুটি। প্রত্যেকটি জুটি মানুষের মন জয় করেছিল। এমনকি এই ধারাবাহিকের পরবর্তী অধ্যায়ের নতুন জুটিও মানুষের বেশ প্রশংসা পেয়েছিল। তবে সবকিছুর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছিল গৌরব-শোলাঙ্কির জুটি। তবে কোন ধারাবাহিকে দেখা যাবে এই দুই তারকাকে জুটি বাঁধতে?
উত্তম কুমারের বংশধর হিসেবে আগেই পরিচিতি পেয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। অন্যদিকে একের পর এক ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজের মাধ্যমে মানুষের মনে জায়গা করেছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। তবে এই দুই জনপ্রিয় তারকা একসঙ্গে জুটি বেঁধেছিলেন গাঁটছড়া ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকের শেষের দিকে অভিনেত্রীকে দেখা যায়নি। তবে প্রথম দিকে নিজের অভিনয়ের মাধ্যমে ছাপ ফেলে গেছেন শোলাঙ্কি। যার জন্য শেষ পর্যন্ত এই ধারাবাহিকে সকলেই খুজেছেন নায়িকাকে। এরপর সকলেরই একটা আক্ষেপ থেকে গেছে এই জুটিকে ছোট পর্দায় দেখার জন্য।
এবার ছোট পর্দায় সেই জুটিকে আবারও ফিরে পেতে চলেছেন দর্শকমহল। বহুদিন ধরেই ছোট পর্দায় দেখা যায়নি এই দুই অভিনেতা-অভিনেত্রীকে। অবশেষে ফের তারা ছোট পর্দায় নিজের অভিনয় দেখাতে ফিরছেন। তবে তাদের এই কামব্যাক হতে চলেছে সেই স্টার জলসার হাত ধরেই। তবে তাঁরা জুটি বাঁধবেন অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায়। নায়িকা ‘এলা’ চরিত্রে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। এই দুই তারকা জুটি বাঁধবেন ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে।







