সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। আর ঠিক তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুলছে তৃণমূল। সারদা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারীর নাম আছে আর তারপরও কেনো শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন উঠছে।
রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুক্রবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন সারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীর সরাসরি যোগ আছে। সমস্থ তথ্য আদালত সিবিআইয়ের হাতে তুলে দিলেও এখনও পর্যন্ত কেনো বিরোধী দলনেতা গ্রেফতার হয়নি, কেনো তারা চুপ করে আছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
২০২১ সালে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। ঠিক তারপর থেকেই তার গ্রেফতারির দাবি করছিল তৃণমূলের নেতারা। কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডলে জানান নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীকে তোয়ালে জড়িয়ে টাকা নিতে দেখা গেছে। সিবিআইয়েরকাছে সেই তথ্য থাকার পর ও গ্রেফতার কেনো করেনি সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এমনকি সারদা কর্তা সুদীপ্ত সেন নিজে সিবিআইকে চিঠিতে জানিয়ে ছিলেন তার কাছ থেকে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে। তারপর ও তাঁকে গ্রেফতার করা হয়নি।







