চলছে বিয়ের অনুষ্ঠান আর কয়েক ঘণ্টা পরই হওয়ার কথা ছিল বিয়ে। আনন্দ উৎসবে মেতে উঠেছিল সবাই। তবে মুহূর্তেই আনন্দঘন সেই পরিবেশই হয়ে উঠল বিষাদময়। বিয়ের কয়েক ঘণ্টা আগে ছুরিকাঘাতে মৃত্যু হলো বরের। আর তার পরদিন সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার করা হলো বাবাকে। মূলত বিয়ের কয়েক ঘণ্টা আগে ওই ব্যক্তি তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বাবার হাতে খুন হয়েছেন বছর ২৯-এর গৌরব সিঙ্ঘল। তিনি দিল্লিতে একটি জিমের মালিক। পুলিশ জানিয়েছে, গৌরব প্রতিদিন তার বাবাকে অপমান করত। তাই রাগের বশে বিয়ের দিন কনের বাড়িতে যাওয়ার আগে ছেলেকে ছুরি দিয়ে খুন করল বাবা। পর পর ১৫ বার ছেলেকে ছুরি দিয়ে আঘাত করেছে বলে জানা গিয়েছে। সেইসময় অতিথিরা বিয়ের শোভাযাত্রা শুরু হওয়ার জন্য এলাকায় উচ্চস্বরে সংগীত বাজিয়ে গৌরবের জন্য অপেক্ষা করছে। তখন তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ওই এলাকার মাঠ থেকে। যা দেখে তাঁকে পরিবারের সবাই হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা গৌরবকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পর মৃতের এক ভাই এবং অন্য এক আত্মীয়কে আটক করেছে। তবে তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনায় অন্যতম প্রধান সন্দেহভাজন মৃতের বাবা। তাঁকে ঘটনার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, যুবকের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক খুব একটা ভাল ছিল না। এই পরিস্থিতিতে মৃতের বাবার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।







