রাজ্য

গেম ওভার :- ট্রেনের ধাক্কায় মৃত গেমে মত্ত ৩ কিশোর

রেল লাইনে বসে গেম খেলায় মত্ত ছিলো তিন কিশোর। হটাতই পিছনে ট্রেনের ধাক্কা। ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ গুলি। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় অঞ্চলে। ঘটনাটি ঘটে বিহারের পশ্চিম চম্পারণে নারকাটিয়াগঞ্জ-মুজাফ্ফরপুর রেল সেকশনের কাছে রয়্যাল স্কুলের সামনে রেললাইনে।
১৪-১৫ বছর বয়সী কিশোর গুলি রেল লাইনের উপর সকলেই কান হেডফোন দিয়ে গেম খেলছিল তখনই লাইনে  আসে ট্রেন। ট্রেন চালক দূর থেকে হর্ন দিলেও কানে হেডফোন থাকায় কোনো রকম সারা দেখা যায়নি তাঁদের মধ্যে। তারপরই দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায়  ছিন্ন ভিন্ন হয় দেহ গুলি। মৃত কিশোরগুলির নাম ফুরকান আলম, সমীর আলম ও হাবিবুল্লা আনসারি।
দুর্ঘটনার খবর পেতেই রেললাইনের ধারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পুলিশ এসে কিশোরদের দেহগুলি উদ্ধার করে। রেল কর্তৃপক্ষের এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া দেন।
এসডিপিও বিবেক দীপ জানান, “দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের সাথেও কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গেমে এতটাই মগ্ন ছিল তিনজন যে ট্রেনের আওয়াজ শুনতে পায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.