সাতসকালে সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রামবাসীর মধ্যে। সোমবার সকালে মুর্শিদাবাদে সুতি থানার বাহাগালপুর গ্রামের ঘটনা। এদিন সকালে গ্রাম সংলগ্ন এক নির্জন জায়গায় শিশুটির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। খবর জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। রাতের অন্ধকারে কেউ বা কারা ওই শিশুটিকে নির্জন ওই জায়গায় ফেলে গিয়েছে বলে অনুমান করছে স্থানীয় মানুষজন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে সদ্যোজাত শিশুটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় সুতি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়টি এখনও পর্যন্ত রয়েছে সম্পূর্ণ ধোঁয়াশায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read Next
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
November 5, 2026
খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?
November 5, 2026
ইউটিউব পাঠেই কোটি টাকার কারবার, পুলিশি জালে গ্রেপ্তার ৪
November 4, 2026
ভোরে মন্দিরে হাড়হিম করা দৃশ্য! স্ত্রীর কাটা মুন্ডু কোলে নিয়ে বসে স্বামী, গঙ্গারামপুরে নৃশংস হত্যাকাণ্ডে তীব্র আতঙ্ক
November 4, 2026
ব্যবসায়ী টুলুকে শর্তসাপেক্ষ রক্ষাকবচ সুপ্রিম কোর্টের! দুবাই থেকে কলকাতা ফেরার কড়া নির্দেশ শীর্ষ আদালতের
November 4, 2026
ঝাড়গ্রামে এবার বাঘের গর্জন! তৈরি হচ্ছে টাইগার সাফারি, আসছে রয়্যাল বেঙ্গল টাইগার
Related Articles
Check Also
Close







