অভিনব কায়দায় বাড়ছে চুরির ঘটনা।মাসের ১৮ তারিখ এবং ২৫ তারিখে লেকটাউনের পাতিপুকুর এবং গ্রিন পার্ক এলাকার দুটি অভিজাত আবাসন থেকে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি হয়।তাওআবার মাত্র ১২ মিনিটে চুরি! এই দুটি চুরির ঘটনার কিনারা করল লেকটাউন থানার পুলিশ। উদ্ধার করলো কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা। গ্রেফতার এক। পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ দেখে লেকটাউন থানার পুলিশ তদন্তে নেমেছে।গতকাল ভোররাতে লেকটাউন থানার পুলিশ মূল অভিযুক্ত কালীপদ দাসকে গ্রেফতার করে।
গোপন সূত্রে খবর পেয়েছিলেন লেকটাউন থানার পুলিশ মূল অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল হুগলির সিঙ্গুর এলাকায়। সেখান থেকেই গ্রেফতার করেন তাকে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা।বুধবার তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে।পুলিশ জানতে পেরেছে, এই ধরনের ঘটনায় একটি চক্র কাজ করত। এরা বেশিরভাগ ক্ষেত্রে মহারাষ্ট্রে চুরির ঘটনা ঘটাত। এর পিছনে বিহারের আরও এক বাসিন্দার নাম উঠে এসেছে।পুলিশ তার খোঁজ চালাচ্ছে। অভিযুক্ত কালিপদ দাসের কাছ থেকে বেশ কিছু তালাভাঙার অত্যাধুনিক শব্দবিহীন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছে, এই চক্রটি যখন চুরির ঘটনা ঘটাতো মাত্র ১২ মিনিটের মধ্যে। এভাবেই টাইম ধরে চুরির ঘটনা ঘটাত মহারাষ্ট্রে। সেই চক্র এখন কলকাতায় কাজ করছে।এমন টাই জানাচ্ছেন লেকটাউন থানার পুলিশ।







