রাজনীতি

দল গুরুত্ব না দেওয়ার অভিযোগ,ভোটের আগে সবুজ ঘর ছাড়লো চল্লিশের অধিক কর্মী !

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান উত্তর বিধানসভায় ক্ষোভে দল ছাড়লো চল্লিশের অধিক তৃণমূল কংগ্রেস কর্মী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষণা করেন বিক্ষুব্ধ কর্মীরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা অভিজিৎ সোম বলেন, “বর্ধমান উত্তর বিধানসভার অন্তর্গত ৩৬ নম্বর বুথে একনিষ্ঠ সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। কঠিন পদক্ষেপ এর মাধ্যমে সবাইকে জানাতে চাই যে, দল আমাদেরকে গুরুত্ব দেয়নি।

উল্লেখ্য বারবার জেলাস্তরে জানিয়ে কোন ফল পাইনি। বেলকাশ গ্রাম পঞ্চায়েতের রমেশ পাল ২০১৮ সালে সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় গ্রামে উন্নয়ন করে এসেছি।২০১৯ লোকসভা ঝিনুটি গ্রামে বুথ সভাপতি শ্যামল পালের নেতৃত্বে আমরা জয়লাভ করেছিলাম। স্বাধীনতার পর প্রথম আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়লাভ করিয়েছিলাম। বর্ধমান লোকসভা প্রার্থী মমতা সংঘমিত্রা-কে আমাদের গ্রাম থেকে জয়লাভ করিয়েছিলাম। বেলকাশ গ্রাম পঞ্চায়েত ২০১৯ এর লোকসভাতে কোন হিন্দুগ্রাম যেটাতে পারেনি কিন্তু একমাত্র ঝিনুটি গ্রাম জিতিয়েছিল। ঝিনুটি গ্রাম জেতার পরেও বুথ সভাপতি কে পাল্টে দেয়া হলো। দল মনে করেছে পাল্টেছে, পাল্টে হয়তো আরো ভালো কাজ হবে, সেই হিসেবে পাল্টেছে। ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব আমাদের সাথে কোন আলোচনা না করেই কাজকর্ম চালাচ্ছে। আমাদেরকে কোন গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র অবহেলা করা হয়, তাই আমরা বাধ্য হয়ে,দল ছাড়া সিদ্ধান্ত নিয়েছি। আমরা মোট ৪৫থেকে ৫০ জন দলের সক্রিয় কর্মী মঙ্গলবার অর্থাৎ ২৭/০৬/২০২৩ তারিখে দল ছাড়লাম এবং পার্টি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম।

অভিজিৎ সোম আরও বলেন, দল চায় না আমাদেরকে, কিন্তু গ্রামবাসীরা চায়। আমরা আর কোন কাজে বহাল থাকবো না শুধু ভোট দেবো সাধারণ মানুষ হিসেবে। আমি পদত্যাগ করেছি জেলা নেতৃত্বের কাছে স্পিড পোস্টের মাধ্যমে কপিও পাঠিয়েছি এবং হোয়াটসঅ্যাপেও কপি পাঠিয়েছি কোন উত্তর পাওয়া যায়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.