গতকাল অর্থাৎ মঙ্গলবার ফের একাধিক অভিযোগ এবং দাবিদাওয়া নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার ভূমিকা নিয়েও সরব হন তিনি। তা নিয়ে পালটা জবাবে সামিল বিরোধী দলও।
সাংবাদিকদের সামনাসামনি হয়ে শুভেন্দুর উবাচ, ‘আমি রাজীব সিনহার ঘরে ঢুকে বলে এসেছি, উনি একটা লম্পট। রেজিস্টার্ড মাতাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য। আমরা জানি কিছু হবে না। এরপর এখানে এসে বসে থাকব। এও বলেছি, আপনার লালবাজারের বাবাদের বলবেন আমাদের তুলে নিয়ে যেতে’।
এখানেই শেষ নয়। বিরোধী দলনেতার সংযোজন, ‘কেন্দ্রীয় বাহিনীর রায়কে চ্যালেঞ্জ করে যেদিন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেদিনই বোঝা হয়ে গিয়েছে রাজীব সিনহা কী! সুপ্রিম কোর্টের বিচারপতিও প্রশ্ন তুলে বলেছেন, রাজ্য সরকার চালান রাজনীতি করা লোকজন’।







