আবহাওয়া

আজকে আবহাওয়া কেমন থাকবে? কোথায় কোথায় বৃষ্টির সম্ভবনা রয়েছে? কী বলছে হাওয়া অফিস জানুন,,,

বাংলায় ফের একবার বাড়তে পারে তাপমাত্রা পারদ। মঙ্গলবার থেকে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কম। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। বৃহস্পতিবারের পর ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত আপডেট

বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়। টানা দুদিন বৃষ্টি চলবে। এরপর শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবারই বদলে যাবে আবহাওয়া। বৃষ্টির পাশাপাশি বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়া: চলতি সপ্তাহে উত্তরবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া:

সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে তিলোত্তমায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়তে চলেছে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দিনভর পরিষ্কার থাকবে আকাশ। বৃহস্পতি বা শুক্রবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।মঙ্গলবারও শুষ্ক থাকবে আবহাওয়া। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.