জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দেয়াল দখলে ব্যস্ত বিজেপি কর্মী ও সমর্থকরা।জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চলছে এখন বিভিন্ন রাজনৈতিক দলের দেয়াল দখলের পালা। শহরের কয়েকটি ওয়ার্ডে দেখা গিয়েছে সেই দৃশ্য।
জলপাইগুড়ি পৌরসভা ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডে এখন চলছে বিজেপির দেয়াল লেখনের কাজ। যদিও তাদের প্রার্থী ঘোষণা না হওয়ার জন্য তারা শুধু দেয়াল দখলের কাজই করছে আপাতত। অনুমতি নিয়েই বিজেপির দেওয়াল দখলের কাজ শুরু হয়েছে। বিজেপির সমর্থকরা জানিয়েছেন ভোটে কে বিজয় হবে তা ভোটের ফলের দিনই জানা যাবে। প্রার্থীর প্রচারের জন্য এখন দেয়াল দখলের কাজ চলছে। বিভিন্ন রাজনৈতিক দল এখন ভোট প্রচারে নেমেছে ।







