আজ শনিবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মৌসুমে জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিপক্ষে লড়বে চেন্নাইয়িন এফসি। প্লে-অফ রেসে টিকে থাকতে হলে দুই দলকেই জয়ের জন্য মরিয়া হতে হবে।
বর্তমানে চেন্নাইয়িন ২১ পয়েন্ট নিয়ে দশম স্থানে এবং পাঞ্জাব ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। চেন্নাইয়িনের বাকি চারটি এবং পাঞ্জাবের পাঁচটি ম্যাচ থাকায় দুই দলই অন্যদের ফলাফলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
চেন্নাইয়িনের কোচ ওয়েন কয়েল স্বীকার করেছেন, ঘরের মাঠে দল ভালো করতে পারেনি। তারা এবারের লিগে মাত্র একটি হোম ম্যাচ জিতেছে, চারটি হেরেছে এবং চারটি ড্র করেছে। তিনি বলেন, “আমরা চাই শক্তিশালীভাবে মৌসুম শেষ করতে। সমর্থকদের মুখে হাসি ফোটাতে এই তিনটি হোম ম্যাচে জিততে চাই। কিন্তু সেটা করতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।”
অন্যদিকে, পাঞ্জাব এফসি এই মৌসুমে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের দলে নিয়েছে, যা কোচ কয়েলও প্রশংসা করেছেন। রক্ষণের রাকেশ সিং (২২), অভিষেক সিং (২০), মিডফিল্ডার রিকি জন শ্যাবং (২২) এবং ফরোয়ার্ড মুহাম্মদ সুহাইল (১৮) ইতিমধ্যেই নজর কেড়েছেন।
এই ম্যাচে জয় যে দলই পাক, তাদের প্লে-অফের আশা আরও উজ্জ্বল হবে। এখন দেখার বিষয়, চেন্নাইয়িন ঘরের মাঠের অভিশাপ কাটিয়ে জয় তুলে নিতে পারে কি না!







