জেলা

দোকানে হুরমুড়িয়ে ঢুকে গেল লরি, মৃত ১

বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়।চ্যাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায় রাস্তার ধারে থাকা একটি দোকানে হুরমুড়িয়ে ঢুকে পড়ে একটি লরি। এই ঘটনায় মৃত্যু হয় এক যুবতীর।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবতীর নাম পঞ্চমী সরকার।ওই যুবতী পড়াশোনার পাশাপাশি দোকানও চালাতেন। এমনকি রাতের দিকেও সে প্রায়ই দোকানে থাকতো। এই ঘটনার সময় দোকানে সে এবং তাঁর ভাই ছিল। সেই সময় তার ভাই দোকানে বসেই পড়াশোনা করছিল, আর ঠিক তখনই লরিটি দোকানে ঢুকে দেওয়াল, পিলার ভেঙে দেয়।

ওই ট্রাকে নিচেই চাপা পড়ে যায় পঞ্চমী।একটি বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয় লোকজন। এরপর আর্থ মুভার দিয়ে ওই ট্রাকটিকে দোকানের মধ্যে থেকে বের করা হয় এবং ওই যুবতীর দেহ উদ্ধার করা হয়। তবে সুরক্ষিত আছে তাঁর ভাই। ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা প্রশান্ত মণ্ডল বলেন, “রাত ৩টে নাগাদ একটা লরি এসে দোকানে ঢুকে যায়। ভয়ঙ্কর আওয়াজ শুনে আমরা বেরিয়ে আসি। এরপর পুলিশ এসে উদ্ধার করে। গাড়ির চালককে আটক করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.