রাজ্য

যাত্রীদের রেহাই দিতে, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ইউপিআই ব্যবস্থা

বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে চালু হয়ে গেছে ইউপিআই ব্যবস্থা। এবার হাওড়া ও শিয়ালদহ স্টেশনে অসংরক্ষিত শ্রেণীর টিকিট কাটার ক্ষেত্রে কার্যকরী হচ্ছে ইউপিআই লেনদেন। যার ফলে টিকেট কাটার ঝক্কি থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে যাত্রীরা। আগামী দিনে রেল স্টেশন এই পরিষেবা চালু করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ।

প্রযুক্তিগতভাবে এখন অনেক কিছুই উন্নত হয়েছে। তাই ডিজিটালের মাধ্যমে সমস্ত কাজ করতেই বেশিরভাগ মানুষ সচ্ছন্ন বোধ করে। এবার রেলস্টেশনে নগদ লেনদেন ছাড়া ইউপিআই ব্যবস্থার মাধ্যমে করা যাবে টিকিট বুকিং। প্রাথমিক ভাবে এই পরিষেবা শুরু হবে ভারতের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে। তাই বর্তমানে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গের ২টি স্টেশনে শুরু করা হয়েছে। এই নয়া ব্যবস্থার ফলে অসংরক্ষিত টিকিট কাটার সময় বুকিং কাউন্টারে বসে থাকা রেলকর্মীকে গন্তব্য স্টেশনের নাম বললে সেই টিকিট প্রিন্ট করে দিয়ে দেবেন।

এরপরে যাত্রী যদি ইউপিআই এর মাধ্যমে মূল্য দিতে চান সেই ক্ষেত্রে একটি কিউবার কোড ভেসে উঠবে মনিটরে। সেই কোড স্কেন করে প্রক্রিয়া সম্পন্ন করলে টিকিট বুকিং হয়ে যাবে। এই প্রক্রিয়া স্টেশন যাত্রীদের অনেকটাই সুবিধা করে দিয়েছে। ইতিমধ্যে এই পরিষেবা উপভোগ করছে হাওড়া ও শিয়ালদহ রেলস্টেশনের যাত্রীরা। এই নতুন পরিষেবা চালু হওয়ার কারণে নগদ লেনদেনের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে।

পাশাপাশি এই নতুন ব্যবস্থা যাত্রীদের মধ্যে বেশ ভালো ভাবেই সারা ফেলতে সক্ষম হয়েছে। এর ফলে যাত্রীদের খুচরো টাকা সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে। এছাড়াও টিকিট বুকিং প্রক্রিয়া অনেক তাড়াতাড়ি সম্পন্ন হয়। অতীতে যাত্রীদের নিজস্ব ইউপিআই আইডি ভাগাভাগি করতে হতো। তাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হত যাত্রীদের। তবে সমস্যার সমাধান হওয়ায় খুশি যাত্রীরা। এমনকি ভবিষ্যতে এই নয়া ব্যবস্থা চালু হবে দেশের সমস্ত রেলস্টেশনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.