আবহাওয়া

নিম্নচাপের বৃষ্টি চলবে, উত্তাল হতে পারে সমুদ্র, মৎসজীবীদের জন্য জারী করা হল সতর্কবার্তা, জানুন আজকের আবহাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে কিছু কিছু এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তাল থাকতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ কখনও কখনও হতে পারে ৬৫ কিলোমিটারও। ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে। এর ফলে রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। তার প্রভাব পড়বে উপকূলীয় অঞ্চলেও। সেই কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজকের আবহাওয়া
শনিবার, ২০ জুলাই কলকাতা, পশ্চিমবঙ্গ :
সর্বাধিক তাপমাত্রা৩১oসেলসিয়াস।

নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। রবিবার এই জেলাগুলি ছাড়াও বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং এবং আলিপুরদুয়ার ছাড়া আর কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে।

কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.