লোকসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন আজ জারি করবে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি। এর মাধ্যমেই শুরু হবে তালিকাভুক্ত প্রক্রিয়া। প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন আজ থেকে। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ১২ টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ টি আসনে ভোট হবে। এই পর্বে গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর এবং বুলন্দশহর সহ উত্তরপ্রেশের মোট ৮ টি আসনে ভোট হবে।
এছাড়াও, এই একই পর্বে মণিপুর লোকসভা আসনের একটি অংশে ১৩ টি বিধানসভা আসনেও ভোট হবে।
দ্বিতীয় ধাপের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে ৪ এপ্রিল পর্যন্ত এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৫ এপ্রিল। জম্মু ও কাশ্মীরে কাগজপত্র যাচাই-বাছাই হবে ৬ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৮ এপ্রিল পর্যন্ত।
লোকসভা নির্বাচনের তারিখ :
প্রথম ধাপ: ১৯ এপ্রিল ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোটগ্রহণ হবে।
দ্বিতীয় ধাপ: ২৬ এপ্রিল ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে ভোট হবে।
তৃতীয় ধাপ: ৭ মে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৪টি আসনে ভোট হবে।
চতুর্থ ধাপ: ১৩ মে ১০টি রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ হবে।
পঞ্চম ধাপ: ২০মে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট হবে।
ষষ্ঠ ধাপ: ২৫ মে সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট হবে।
সপ্তম পর্ব: ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট হবে ১লা জুন।
এছাড়াও উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৩টি রাজ্যের ২৬টি আসনে।
লোকসভা নির্বাচনের পাশাপাশি, উত্তর প্রদেশ, বিহার, হরিয়ানা এবং গুজরাট সহ ১৩ টি রাজ্যের ২৬টি বিধানসভা আসনেও ভোট হবে। এই রাজ্যগুলিতে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের একই তারিখে। এর মধ্যে সর্বোচ্চ ৬ টি হিমাচলের, ৫ টি গুজরাটে এবং ৪ টি আসন রয়েছে উত্তর প্রদেশে।







