বিনোদন

সংকটজনক অবস্থা! হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, আর্থিক সাহায্য চেয়ে পোস্ট করলেন ভাস্কর

ছোটপর্দার চেনা মুখ তিনি। রোজই তাঁকে টেলিভিশনের পর্দায় দেখেন দর্শকরা। গত সপ্তাহেও শ্যুটিং করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। তবে হঠাৎই ছন্দপতন। গুরুতর অসুস্থ অবস্থায় দমদমের এক নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়কে। পরিবার সূত্রে খবর, এই মুহূর্তে কোমায় রয়েছেন অভিনেত্রী।

টলিপাড়া সূত্রে খবর দীর্ঘদিন পেটের ক্যানসারে আক্রান্ত তিনি। সম্প্রতি হৃদযন্ত্রে গোলযোগের জন্য প্রেসমেকারও বসানো হয়। এদিকে চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেত্রীর কিডনি আর সচল নেই।

ক্যানসারে আক্রান্ত বাসন্তী দেবী। প্রচণ্ড শারীরিক অসুস্থতা নিয়ে এই মুহূর্তে দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। প্রবীণ অভিনেত্রীর পরিবারও আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল নয়। অভিনেত্রীর পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তা চেয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে সকলকে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন ভাস্বর চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়া পোস্টে ভাস্বর চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘সকলের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় অসুস্থ দীর্ঘদিন। ক্যানসার ছাড়াও নানা ধরনের অসুস্থতা রয়েছে তাঁর। সম্প্রতি কিডনির এবং হার্টের সমস্যার জন্য অনেক দিন আইসিইউ-তে ভর্তি আছেন। দমদম স্টেশান সংলগ্ন একটি ছোট নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। পারিবারিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয়। তার মধ্যে বছরে কয়েকবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি থাকতে হয় তাঁকে। আমরা সবাই যে যার মত করে চেষ্টা করছি। আপনাদেরও পাশে চাই। নীচে বাসন্তীদির অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হল। পাশে দাঁড়ান। শেয়ার করুন’।পোস্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত শেয়ার করেন ভাস্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.