রাজনীতি

যাদবপুরের নাবালকে মার, অভিযোগ দেওয়াল দখলের।

যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তাঁর নাম দেওয়াল থেকে মুছে ফেলার অভিযোগে নাবালকে বেধড়ক মার তৃণমূল কর্মীদের। তৃণমূল প্রার্থীর নাম দেওয়াল থেকে মুছে ফেলার চেষ্টা করে সেই নাবালক, সেই দোষে তৃণমূলের একাংশ সেই ৭ বছরের নাবালকে মারধর করে। হেনস্থার ঘটনায় গ্রেফতার এক তৃণমূলকর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার নিমকুড়িয়ার । তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পুলিশ ও স্থানীয়-বাসিন্দা সুত্রের খবর,বুধবার দুপুরে নিমকুড়িয়া এলাকায় সেখানকার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নাম দেওয়াল থেকে মুছে দেওয়ার চেষ্টা করে ৭ বছরের এক নাবালক। এমনটাই অভিযোগ ।

পরিবারের লোকজন “ISF” করে,সেই কারণে নাবালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে, নাবালকের পরিবারের সদস্যরা। যদিও তৃণমূল সমর্থকদের দাবি,কিশোরকে শুধুই বকাবকি করা হয়েছিল কেন সে দেওয়াল মুছে দিচ্ছে সেই কারণে। অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয় বলে জানান তাঁরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাঙড়ের তৃণমূল নেতা মণিরুল ইসলাম বলেন,“বাচ্চা ছেলেকে কোন কারণে মারতে যাবে তৃণমূল?“ISF” এই নিয়ে রাজনীতি করছে। বাচ্চাটার পড়াশোনা করার বয়স। ও কি দেওয়াল দখল করতে এসেছিল? কেন ওকে আমরা তৃণমূল মারতে যাবে?” অপরদিকে, নাবালকের বাবা আনসারুল বলেন, “আমার ছেলে স্কুল থেকে ফিরছিল। ফেরার পথে ছোট্টু নামে একটা ছেলে আমাদের বাড়ির কাছেই থাকে। ও বলল আমার ছেলে নাকি দেওয়াল মুছে দিয়েছে। এরপর ওকে জুতো দিয়ে, হাত দিয়ে মারল। এমনকি ওর বোনও বিচ্ছিরি ভাষায় গালাগালি করেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.