ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লোকসভা ভোটের আগে মন্তব্য করলেন রাহুল গান্ধীকে নিয়ে।
প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে বলেন যে রাহুল গান্ধী ২০১৪ এবং ২০১৯ লোকসভা নির্বাচনে খুব খারাপভাবে হেরেছিলেন।কোনও বিশেষ নেতার নেতৃত্বে কোনও দল যদি ক্রমাগত হারতে থাকে, তাহলে দলকে তা ভাবতে হবে।বিজেপিতে এরম তো হয় না।কংগ্রেস এর ভাবা উচিত যে কে হবে প্রধান।জয়পুর সাহিত্য উত্সবের পঞ্চম দিনে সোমবার এসব কথা বলেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।
তিনি আরো বলেন যে তার বাবা এইসময় সেখানে থাকলে দল কে নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত হতেন। নেহেরু ও গান্ধী পরিবার ছেড়ে বেড়ানো উচিত এবার কংগ্রেসের।একইসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনও প্রত্যাখ্যান করেছেন তিনি।আমি একজন হার্ড কোর কংগ্রেসম্যান। আমি কোথাও যাচ্ছি না।







