দেশ

ক্যানসার এ আক্রান্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে দেখতে, বাড়ি ফিরলেন ছেলে

সোমবার বাকিংহাম প্যালেস জানায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় রাজার শরীরে ক্যানসার ধরা পড়ে। তাঁর চিকিত্‍সা চলছে। ফলে নিজের কাজ পিছিয়েছেন তিনি।বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, প্রস্টেট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন চার্লস।
এনিয়ে শারীরিক পরীক্ষার সময় শরীরে ক্যানসার ধরা পড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত চার্লস। কিন্তু এর পর জানানো হয় যে এই ক্যানসার পৃথক কারণে ঘটে।কিন্তু ঠিক কি ধরনের ক্যানসার সেটা এখনও জানা যায়নি।
বিবিসি সুত্রে খবর,দুই ছেলে উইলিয়াম ও হ্যারিকে নিজেই এই খবর জানিয়েছেন রাজা চার্লস।রাজাকে দেখতে আমেরিকা থেকে ব্রিটেনে আসছেন তার ছেলে। এদিকে, চার্লসের অনুপস্থিতিতে রাজকাজ কে চালাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।এই পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে সেদেশের সংবিধানে। কোনও কারণে রাজা অক্ষম হয়ে পড়লে তাঁর জায়গায় সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন ‘কাউন্সেলরস অফ স্টেট’ বা বিশেষ উপদেষ্টারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.