রুশ আক্রমণের পর ইউক্রেন থেকে ফেরত আসা মেডিয়াল মেডিকেল পড়ুয়াদের জন্য এবারে নয়া সুযোগ এলো। আর সেটা হলো ভারতে বসেই তারা দিতে পারবে ফাইনাল পরীক্ষা। ইউক্রেনের প্রথম উপপরাষ্ট্রমন্ত্রী এমিন যাপারোভা তিন দিনের ভারত সফরে এসে এই কথা জানিয়েছেন। বুধবার ভারতীয় মেডিকেল পরীক্ষার্থীদের তিনি বলেন বিদেশি মেডিকেল পরীক্ষার্থীরা দেশে বসেই দিতে পারবে ফাইনাল পরীক্ষার সুযোগ।
গত বছর ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়ার আক্রমণ শুরু হয় ইউক্রেনে তখন সেখানে উনিশ হাজার ভারতীয় পরীক্ষার্থী মেডিকেলের পড়াশোনা করছিলেন। অপারেশন গঙ্গার সাহায্যে আঠারো হাজার পড়ুয়াদেরকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। যদিও তাদের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। তাদের ভবিষ্যৎ ছিল অন্ধকারে। যদিও ইতিমধ্যেই ২০০০ পড়ুয়া পোলেন ও রোমানিয়া হয় ইউক্রেনে পৌঁছেছে। তবে মূল রাজধানী থেকে পশ্চিমের দিকে থিতু হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে।
চলতি সপ্তাহতেই জাপারভা আর ভারত সফর শেষ করে ইউক্রেনে পৌঁছেছেন। বিদেশ মন্ত্রকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাপারভা চেয়েছেন ভারত ও ইউক্রেনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য। তিনি আরো জানিয়েছেন এখনো যারা ভারতে রয়েছেন তারা অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন এবং ইউনিফাইড স্টেট কোয়ালিফিকেশন এক্সাম দিতে পারেন।







