মুখ্যমন্ত্রীর পর এবার কমিশনের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের। নির্বাচন কমিশনকে মেসোমশাই বললেন দুর্গাপুর- বর্ধমান বিজেপি প্রার্থী।মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তার বিরোধিতা করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল।
তা নিয়েও পালটা খোঁচা বিজেপির হেভিওয়েট প্রার্থী। বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর মন্তব্য, ”আমার অবাক লাগল, একটা চিঠি দিতে দশজন গিয়েছে তৃণমূলের! কী এমন হয়ে গিয়েছে যে সকালে উঠে তোমরা মেসোমশাইয়ের বাড়ি গিয়েছ।”
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করার পর তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তাঁকে আজকের মধ্যেই জবাব দিতে হবে। এনিয়ে প্রশ্ন করলে ঘোষ বাবু বলেন, ”এটা রুটিন বিষয়। আমার আইনজীবীরা দেখছেন। চিঠি তৈরি আছে। আমরা পাঠিয়ে দেব কমিশনে। আইনের কথা আইনিভাবে হবে। কিন্তু আমি অবাক হচ্ছি যে একটা চিঠি দিতে দশজন গিয়েছে তৃণমূলের! কী এমন হয়ে গিয়েছে যে সকালে উঠে তোমরা মেসোমশাইয়ের বাড়ি গিয়েছ। তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমাদের মাননীয় সভাপতি নাড্ডা – কার নামে কী না বলেছ? আমরা তো যাইনি কমিশনে। আজ পারছ না রাস্তায় রাজনীতি করতে, তাই নির্বাচন কমিশনারের কাছে যেতে হচ্ছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে দলের কাছে মুখ পুড়েছে প্রার্থীর। এ বিষয়ে তিনি জানান,আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক শালীনতার মধ্যে। দল আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে জানাব, যারা রাজনৈতির ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে, তারা কোনওদিন রাজ্যপালের কাছে যেত? তারা রাজ্যপালকে গালাগালি দিত। এখন রাজ্যপালের কাছে যাচ্ছে, ইলেকশন কমিশনকে চিঠি দিচ্ছে। কেন? ময়দানে লড়তে পারছে না বলে?”
অন্যদিকে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার কারণে অভিযোগে করেন স্থানীয় বাসিন্দা কাজল দাস নামে এক মহিলা। সম্প্রতি বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন মনোজ চাঁদ নামে আরেক ব্যাক্তি।ফলে কিছুটা বিপাকে পড়েছেন চব্বিশের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী







