উৎসবের মরশুম মিটতে না মিটতেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই দুই জায়গায় ঘটে গেলে পথ দুর্ঘটনা। প্রকাসম জেলায় প্রথম দুর্ঘটনা ঘটে। অন্য দুর্ঘটনাটি ঘটে নিল্লোরের ভোগ্যম্বরী পল্লীতে। দুই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া দুই এলাকায়।
আজ সকাল বেলা বিয়ে বাড়িতে ফিরছিল ৫জন। তার মধ্যে ৩জন ছিল মহিলা। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে একটি চার চাকার গাড়ি। ওই দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলার ও দুই ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে এক পণ্যবাহী গাড়ি। যার ফলে মৃত্যু হয় দুই চালকের। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। বারংবার এরকম ধরনের দুর্ঘটনা ঘটছে কেন সেই বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন।







