ফের একবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। যদিও বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও ভ্যাপসা গরম থেকে বিশেষ পরিত্রাণের সুযোগ নেই। বরং আগামী কয়েকদিনে বিভিন্ন জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে এবার আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দুদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে যেতে পারে। পশ্চিমের জেলা গুলিতে আরও বাড়তে পারে তাপমাত্রা। এদিকে আজ ও রবিবার, উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
আজ বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া।







