রাজ্য

সিসিটিভিতে ধরা পড়লো তৃণমূলের উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির ফুটেজ

উদয়ন গুহের কনভয়ে হামলার পর রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় চলল বোমাবাজি ও তাণ্ডব। বোমাবাজির অভিযোগ তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে।
সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে, চারটি তাজা বোমা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
তৃণমূলের উপপ্রধান জানান, গতকাল রাতে পর পর বোমার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখি, আমার বাড়িকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে। চারটি বোমা অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। বিজেপির দিকে অভিযোগ করে তৃণমূলের এই উপপ্রধান আরও জানান, লোকসভা নির্বাচনে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সে কারণেই তারা এসব করে বেড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.