আবহাওয়া

স্বস্তির বৃষ্টির দেখা মিলবে কবে ? কী বলছে হাওয়া অফিস?

বাড়ছে তাপমাত্রা, চলবে তাপপ্রবাহ। হাওয়া অফিসের রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিসের রিপোর্টে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।বাঁকুড়া, পুরুলিয়া জেলার তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। আগামী দু’তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা প্রায় ৩৮ থেকে ৩৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ইতিমধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলার পাশাপাশি অন্যান্য জেলায় চলছে তাপপ্রবাহ।পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন জেলায় চলছে তাপপ্রবাহ। আগামী ২-৩ দিন একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা আরও বাড়বে। আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়ায় স্বস্তি নেই সাধারণ মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.