জেলা

“দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছেন লকেট”তৃণমূলের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

হুগলির দাপুটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের।শাসকদলের অভিযোগ, ”দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছেন উনি।” যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন হুগলির বিদায়ী সাংসদ। তিনি বলেন, ”দুষ্কৃতীদের লালন-পালন তো তৃণমূলেরই ঘরে।”

গত ২৯ মার্চ বিজেপি কর্মীদের ওপর আক্রমণ এবং অত্যাচারের প্রতিবাদে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে অভিযোগ বিক্ষোভ দেখায় পদ্ম শিবির।

সেখানে নেতৃত্বে ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, ”ওই বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালার মা যশোয়া দেবী ছিলেন।” তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারকে ইমেল দ্বারা অভিযোগ করেছেন বলে জানান। ওই তৃণমূল বিধায়ক বলেন, ”দীর্ঘ দিন ধরে যে দুষ্কৃতীরা ব্যান্ডেল শাসন করেছিল, আমি বিধায়ক হওয়ার পর তাদের জনবিচ্ছিন্ন করি। ব্যবসায়ীরা এখন শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করছেন এলাকায়। একটা সময় ওই দুষ্কৃতীদের অত্যাচারে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ওই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে ডেপুটেশন দিচ্ছেন।”

তৃনমূলের অভিযোগ,দুষ্কৃতীর সব থেকে বড় লালা হল ব্যান্ডেল।এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য বিজেপি ওই রকম গুন্ডা-মস্তানদের ‘আমদানি’ করছে। অসিতের অভিযোগ, যেদিন ফাঁড়িতে বিক্ষোভ হয় তার দুদিনের মাথায় আক্রান্ত হয়েছেন এক ব্যবসায়ী। অপহরণের চেষ্টা করা হয় তাকে।তৃণমূল বিধায়ক বলেন, ”আমরা এই কারণে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি, যাতে এমন প্রার্থীকে ভোটে প্রতীকই-না দেওয়া হয়।”

সম্প্রতি বলাগড়ের সভা থেকে তৃণমূলের সঙ্গে ‘দুষ্কৃতি-যোগ’ নিয়ে সরব হন বিজেপি প্রার্থী। দুষ্কৃতীরা তৃণমূলকে ‘ফান্ডিং’ করে বলে অভিযোগ করেন লকেট। পাল্টা তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ নিয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.