গত বুধবার মনোয়ন জমা দিলেন রাহুল গান্ধী।নির্বাচনী হলফনামায় তিনি জানান, প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি তাঁর এবং স্থাবর সম্পত্তি প্রায় ১১.১৫ কোটি টাকা। দিল্লির মেহরুলি এলাকায় কৃষি জমি রয়েছে তারই মধ্যে। তবে এই সম্পত্তির ভাগীদারি প্রিয়াঙ্কা গান্ধী নিজেও।
রাহুলের একটি অফিসও রয়েছে গুরুগ্রামে। যায় দাম কম করেও ৯ কোটি টাকা। তাছাড়াও তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে ৯.২৪ কোটি টাকা। নগদ রয়েছে মাত্র ৫৫ হাজার টাকা।এবং ২৬.২৫ লক্ষ টাকা রয়েছে তাঁর ব্যাঙ্ক ডিপোজিটে। বন্ড শেয়ার বাবদ রয়েছে ৪.৩৩ কোটি টাকা।৩.৮১ কোটি টাকা রয়েছে মিউচুয়াল ফান্ডে ২০২২-২৩ বর্ষে রাহুলের আয় দেখা যায় প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা। তবে ৫০ লক্ষ টাকার ঋণও রয়েছে তাঁর।এছাড়া হলফনামায় তাঁর বিরুদ্ধে ওঠা মামলার বিষয়টি জানিয়েছেন রাহুল।
প্রসঙ্গত, বুধবার বোন প্রিয়াঙ্কাকে নিয়ে কেরলের ওয়ানাড় কেন্দ্রে মনোনয়ন জমা দেন তিনি। এক সময় ২০১৯ সালে এই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি







