রাজ্য

নজরে আজ কোচবিহার, কোচবিহারে জনসভা মোদীর, মাথাভাঙায় মমতা

এবার কোচবিহার। একই দিনে, একই জেলায় ২৮ কিলোমিটারের ব্যবধানে আজ নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

চলতি বছরের লোকসভা ভোটে কোচবিহার যে, অন্যতম নজরে জোড়াফুল শিবিরের তা বলা বাহুল্য। এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার কোচবিহার দিয়েই শুরু করছেন। কোচবিহারে রাজবংশী নির্বাচন আর এক বৃহৎ ব্যাপার। রাজবংশী ভোটকে প্রকাশ্যে রেখে ইতিমধ্যেই রাজ্য সরকার রাজবংশী ভাষায় স্কুলে পড়ানোর অনুমোদন দিয়েছে।

উত্তরবঙ্গের দুই জেলায় মুখ্যমন্ত্রীর আজ দুটি জনসভা রয়েছে। প্রথমে কোচবিহারের মাথাভাঙার গুমানির হাটে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন জলপাইগুড়ির মালবাজারে। সেখানে দুপুর ২টো থেকে সভা শুরু হওয়ার কথা। কোচবিহারে আরও ৩টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই তৃণমূল সূত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.