টলিউডে বেশ কয়েকটি মূলধারার বানিজ্যিকি ছবিতে নায়িকার চরিত্রে দেখা গেছে অভিনেত্রী ঋত্বিকা সেনকে। দেব, জিৎ থেকে বনি সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় টলিউডের একাধিক হিরোর সঙ্গে অভিনয় করেছেন নায়িকা।সাফল্যের পরেও বেশ অনেকদিনই বড়পর্দায় অনুপস্থিত ঋত্বিকা। কোথায় গেলেন অভিনেত্রী? ঋত্বিকাই জবাব দিলেন বর্তমানে তিনি কী করছেন?
ঋত্বিকা এখন বাংলা ছবি ছেড়ে সাউথে অভিনয় করতে শুরু করেছেন। দক্ষিণের বিভিন্ন ছবিতে অভিনয় করেও ফেলেছেন তিনি। বিজয় সেতুপতির মত সুপারস্টারের সঙ্গে তার ছবি করে ফেলেছেন এই নায়িকা । মাত্র ২২ বছর বয়সেই সাউথের একজন নামী নায়িকা হয়ে উঠেছেন ঋত্বিকা। তবে বাঙালি হয়ে কেন বাংলা ছবিতে আর দেখতে পাওয়া যাচ্ছে না তাকে? এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
অভিনেত্রীকে টলিউড সম্পর্কে প্রশ্ন করা হলেন তিনি সরাসরি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘আমি চুটিয়ে তামিল, তেলুগু ছবিতে কাজ করছি। আর যাঁরা বলছেন হারিয়ে গিয়েছি, তাঁরাই বলুন আমি যে ধরনের ছবিতে কাজ করি তেমন ছবি আর হচ্ছে কোথায়?’’ সেই সঙ্গে তিনি আরও বলেছেন এখনকার বাংলা ছবিতে মূলধারার অভিনেত্রীরাও খুব বেশি অভিনয় করার সুযোগ পাচ্ছেন না। তিনি কোনও ছবিতে শো পিস হয়ে থাকতে চান না শুধু।







