খেলাধুলা

পিএসএল এর ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা! সরানো হলো ম্যাচ

ভারত – পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা ! পাকিস্তানে চলছিল সুপার লিগের ম্যাচ। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা! বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সরিয়ে দেওয়া হয় ম্যাচ । সূত্রের খবর, ভারতীয় ড্রোন হামলায় জেরে ভেঙে গুড়িয়ে গিয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।

জানা গেছে , ইতিমধ্যেই পিএসএলে খেলা বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে উদ্বিগ্ন হয়েছেন । ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর থেকেই নিজের দেশে ফেরার জন্য উদ্যত হয়েছেন বিদেশি ক্রিকেটাররা। ক্রিকেটার ডেভিড উইলি , ক্রিস জর্ডন সহ বহু বিদেশি ক্রিকেটার বর্তমানে পাকিস্তানে রয়েছেন । ইংল্যান্ডের মোট ৭জন ক্রিকেটার যারা পিএসএলে খেলছেন , তারা তড়িঘড়ি দেশে ফিরতে চাইছেন। উল্লেখ্য বাংলাদেশেরও দু’জন ক্রিকেটার রয়েছেন পাকিস্তানে তবে বিসিবি এর তরফে জানানো হয়েছে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে বিসিবি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.